ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁওয়ে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আবু হাসনাত ও শামীম হোসেন ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে নীলফামারীতে এনডিইএ’র নতুন কমিটি কিশোরগঞ্জে এনডিইএ’র নতুন কমিটি ঘোষণা: আহ্বায়ক আসাদুল, সদস্য সচিব শাহিন আলম সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দোয়ারাবাজারের লক্ষ্মীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিনের সমর্থন প্রত্যাশা পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার
×

ষ্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪/৮/২০২৬, ১২:৫৪:৪৩ AM

ঠাকুরগাঁওয়ে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আবু হাসনাত ও শামীম হোসেন

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মো. আবু হাসনাত-কে আহ্বায়ক এবং মো. শামীম হোসেন-কে সদস্য সচিব করা হয়েছে। মো. আলিফুর রহমান সাংগঠনিক সম্পাদক, মো. আতিক শাহারিয়ার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. মোস্তাকিম ইসলাম, রুবায়েদ আলফি, মো. সিহাব ইসলাম, মলিন চন্দ্র রায়, মো. পায়েল ইসলাম, সানোয়ার হোসেন সানি, মো. শাহরিয়ার আরফিন ও মো. আব্দুল্লাহ আল মামুন-কে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


সংগঠন সূত্রে জানা যায়, ২৩ আগস্ট ২০২৬ তারিখে এনডিইএ’র কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ জামাল আবির ও সদস্য সচিব ফয়সাল আলমের অনুমোদনক্রমে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আলমগীর হোসেনের সুপারিশে ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিটির মাধ্যমে ঠাকুরগাঁওয়ে এনডিইএ’র সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি জেলার ডিপ্লোমা প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং পেশাগত সমস্যা ও বৈষম্য নিরসনে কার্যকর ভূমিকা রাখবে নেতৃবৃন্দ আরও বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবি বাস্তবায়নে এনডিইএ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁও জেলা কমিটির নতুন নেতৃত্বও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে এনডিইএ’র সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।